Posts

Showing posts from June, 2020

,,,,,,,,,,,,,,,,,,,,শিক্ষনীয় ঘটনা,,,,,,,,,,

,,,,,,,,,,,,,,,,,,,,,শিক্ষনীয় ঘটনা,,,,,,,,,, ইমাম গাজ্জালী (রা:) একটা গল্প বলেছিলেন ÷ এক ব্যাক্তি জঙ্গল দিয়ে হাঁটছিলেন। হঠাৎ দেখলেন এক সিংহ তার পিছু নিয়েছে, তিনি প্রাণের ভয়ে দৌড়াতে লাগলেন কিছুদূর গিয়ে দেখলেন পানিহীন একটা কোয়া। তিনি চোখ বন্ধ করে দিলেন ঝাঁপ। পড়তে পড়তে তিনি একটি ঝুলন্ত দড়ি দেখতে পেলেন এবং সেটা ধরে ফেললেন এবং ঐ অবস্থায় ঝুলে রইলেন। উপরে চেয়ে দেখলেন সিংহটি তাকে খাওয়ার অপেক্ষায় দাঁড়িয়ে আছে। নিচে চেয়ে দেখলেন বিশাল এক সাপ তার নামার অপেক্ষায় রয়েছে। বিপদের উপর আরো বিপদ হিসেবে দেখতে পেলেন একটি সাদা এবং একটি কালো ইঁদুর তার দড়িটি কামড়ে ছিড়ে ফেলতে চাইছে। এমত অবস্থায় তিনি কি করবেন বুঝতে পারছিলেন না। তখন হঠাৎ কুয়ার সাথে লাগোয়া গাছে একটা মৌচাক দেখতে পেলেন। তিনি কি মনে করে সেই মৌচাকের মধুতে আঙ্গুল দিলেন এবং তা চেটে খেলেন, সেই মধুর এতটায় মিষ্টি ছিল যে তিনি মুহূর্তের জন্য উপরের গর্জনরত বাঘ, নিচে হাঁ করে থাকা সাপ দড়ি কাঁটা ইঁদুরদের কথা ভুলে গেলেন। ফলে তার বিপদ অবিশ্যম্ভাবী হয়ে দাঁড়ালো।  ##  ইমাম গাজ্জালী রহমতুল্লাহি গল্পের ব্যাখ্যা দিতে গিয়ে বলেন। ** এ...

#নামাজে মন ফিরানো

#নামাজে মন ফিরানো  এরকম কি কখনো হয়েছে যে নামাজে দাঁড়ানোর সাথে সাথে অহেতুক সব চিন্তা মাথায় এসে জট পাকিয়ে গেল? "পেপারটা জমা দিতে হবে! "ওহ! ইনবক্সের অনেকগুলো মেসেজের রিপ্লাই দেওয়া হয়নি!" "আহারে রান্নাটা বসাতে হবে, আজ যেন কি রান্না করবো?" আমাদের দুনিয়ার সব হিসাব-নিকাশ শুরু হয়ে গেল রবের সাথে কথা বলার সময়, তাই না? যেখানে আল্লাহর রসূল (সা:) তাঁর নামাজে এক রাকাতেই সুরাহ বাকারাহ পড়ে শেষ করে ফেলতেন, সেখানে সবচেয়ে ছোট সূরাটা পাঠ করে, কোন রাকাআতে যে আছি এটা মনে রেখে কোনমতে নামাজ শেষ করাটাই আমাদের মনের সাথে এক বিশাল যুদ্ধ! নামাজে দাঁড়িয়ে থাকতে থাকতে রসূল (সা:) এর পা ফুলে যেত, অথচ তার জীবনের অতীত, বর্তমান সমস্ত গুনাহই মাফ! তাহলে কেন তিনি এভাবে নামাজ পড়তেন? কারণ, তিনি আসলেই তাঁর নামাজকে অনেক উপভোগ করতেন! নামাজ ছিল তাঁর জীবনের সমস্ত ঝড়-ঝাপটার মাঝে নিরাপদ আশ্রয় এবং চক্ষু শীতলতাকারী ইবাদত! সেই নামাজ তাঁর জায়গায় এখনো আছে! তাহলে কেন আমরা নামাজ পড়ে সেরকম মজা পাই না? নামাজ উপভোগ না করার একটা বড় কারণ হচ্ছে নামাজের মধ্যে যা যা বলছি, সেগুলোর অর্থ না জানা। আমরা যদি অর্থগ...

১০টি বিষয়ে আমাদের চরম অবহেলা .. !!

১০টি বিষয়ে আমাদের চরম অবহেলা ..  !!  ০১. আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করি,        কিন্তু তার আদেশ পালন করি না। ০২. মুখে বলি মুহাম্মদ (সাঃ) কে ভালোবাসি,        কিন্তু তাঁর সুন্নাতের অনুসরণ করি না। ০৩. কুরআন পড়ি কিন্তু কুরআন বুঝি না,        তাই নিজের জীবনে তা বাস্তবায়নের চেষ্টাও করি না। ০৪. আল্লাহর সমস্ত নিয়ামত ভোগ করি,        কিন্তু আল্লাহর শুকরিয়া আদায় করি না। ০৫. জান্নাত পেতে চাই,        কিন্তু জান্নাত পাওয়ার আমল করি না। ০৬. জাহান্নাম থেকে বাঁচতে চাই,        কিন্তু নেক আমল করি না। ০৭. বিশ্বাস করি প্রতিটি জীবনকে মৃত্যুবরন করতে হবে,        কিন্তু তার জন্য নিজে প্রস্তুত হই না। ০৮. পরনিন্দা ও গীবত করি,        কিন্তু নিজের দোষত্রুটি ভুলে যাই। ০৯. স্বীকার করি শয়তান আমাদের শত্রু,        কিন্তু তার বিরুদ্ধাচারণ করি না। ১০. মৃত ব্যক্তিকে দাফন করে আসি,        কিন্তু তা থেকে কোনো শিক্ষা গ...

আপনি যদি প্রশ্ন করেন, বাংলাদেশের সবচেয়ে বড় আলেম কে ?

Image
আপনি যদি প্রশ্ন করেন, বাংলাদেশের সবচেয়ে বড় আলেম কে ? তাহলে এককথায়,  আমাদেরকে উত্তর দিতে হবে, 👇 ❤ড. আবুবকর মোহাম্মদ জাকারিয়া হাফিজাহুল্লাহ । তিনিই বাংলাদেশের একমাত্র আলেম, যার বই সৌদি আরবের, ............ পাঠ্য পুস্তুকে অন্তভুক্ত করা হয়েছে ।  তিনি মদিনা বিশ্ববিদ্যালয়ে অনার্সে ৫ম স্থান এবং মাস্টার্সে ১ম স্থান অর্জনকারী আলেম । পরবর্তীতে তিনি, ............মদিনা বিশ্ববিদ্যালয় হতে পিএইচডি ডিগ্রী অর্জন করেন । এ পর্যন্ত ৭০০ বইয়ের, অনুবাদক সম্পাদক এবং লেখক হচ্ছে ড. আবুবকর মোহাম্মদ জাকারিয়া ।  বিংশ শতকের শ্রেষ্ঠ আলেম,  👉সৌদির গ্রান্ড মুফতি, বিন বাযের ছাত্র হচ্ছে ড. আবুবকর মোহাম্মদ জাকারিয়া হাফিজাহুল্লাহ ।

ইসলামের দৃষ্টিতে স্বামীর প্রতি স্ত্রীর হক

ইসলামের দৃষ্টিতে স্বামীর প্রতি স্ত্রীর হক শেয়ার করুন      ইসলাম ডেস্ক : একজন স্ত্রী যেমন স্বামী ছাড়া পরিপূর্ণ নন তেমনি একজন স্বামীও স্ত্রী ছাড়া পরিপূর্ণ নন। সৃষ্টিগতভাবেই আল্লাহ মহান এদের একজনকে অপরজনের সহায়ক এবং মুখাপেক্ষী হিসেবে সৃষ্টি করেছেন। একজন আদম দ্বারা কখনোই পরিপূর্ণতা লাভ করত না এই ধরাধাম। একজন হাওয়ার আগমন ঘটিয়েছিলেন তাই আল্লাহ মহান। একজন স্ত্রীর দায়িত্বে স্বামীর যেমন কিছু হক বা অধিকার রয়েছে, একজন স্বামীর দায়িত্বেও তেমনি স্ত্রীর কিছু হক বা অধিকার রয়েছে। স্ত্রী স্বামীরই অংশ সূরা নিসার যে আয়াতটি বিবাহের খোতবায় তেলাওয়াত করা হয়, সে আয়াতে আল্লাহ তা’আলা বলেছেন, দেখ! তুমি ও তোমার স্ত্রীর মাঝে জন্মগতভাবে কোনো পার্থক্য নেই। আল্লাহ্পাক হাওয়া আলাইহাস সালামকে আদম আলাইহিস সালাম থেকে সৃষ্টি করেছেন। তাই মহিলা পুরুষের অংশ। তোমার শরীরের যে কোনো স্থানে আঘাত লাগলে তুমি কষ্ট পাও। আঘাত যেন না লাগে, সে ব্যবস্থা কর। সে কারণে তোমার স্ত্রীর প্রতিও লক্ষ রাখবে, সে-ও তোমার শরীরের একটি অংশ। ইজাব কবুলের মাধ্যমে সে তোমার কাছে এসেছে, তুমি তোমার শরীরের সঙ্গে যেমন ব্যবহার কর, স্ত্রীর সঙ্গেও সেরূ...

যৌন ক্ষুধা কি সাধারণ ক্ষুধার চেয়ে কম গুরুত্বপূর্ণ?

যৌন ক্ষুধা কি সাধারণ ক্ষুধার চেয়ে কম গুরুত্বপূর্ণ? ক্ষুধা লাগলে খেতে হয়। খাবার না পেলে চুরি করে হলেও মানুষ খাবার সংগ্রহ করে। তাহলে, যৌন ক্ষুধা নিবারণ করার সুযোগ করে না দিলে তো মানুষ স্বাভাবিকভাবেই হারামের দিকে পা বাড়াবে। দেখুন! বিয়ে কত সহজ ছিলো সাহাবাদের সময়ে! . সাহল বিন সা’দ (রা.) হতে বর্ণিত আছে যে, একবার এক নারী রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললো, ‘হে আল্লাহর রাসূল! আমি আমার নিজেকে আপনার জন্য উপহার দিতে এসেছি (পরোক্ষ ভাষায় বিয়ের প্রস্তাব)।’ তখন নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম তার দিকে তাকিয়ে তার আপাদমস্তক লক্ষ্য করে মাথা নিচু করলেন। সেই নারী যখন দেখলো যে, নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম কোন ফায়সালা দিচ্ছেন না, তখন সে বসে পড়লো। এমন সময় রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের একজন বললো, ‘যদি আপনার কোন প্রয়োজন না থাকে, তবে এই নারীর সাথে আমার বিয়ে দিয়ে দিন।’ তিনি বললেন, ‘‘তোমার কাছে কি (মোহর দেওয়ার মতো) কিছু আছে?’’ সে বললো, ‘হে আল্লাহর রাসূল! আল্লাহর কসম! কিছুই নেই।’ তিনি বললেন, ‘‘তুমি তোমার পরিবারের কাছে ফিরে যাও এবং দেখো কিছু পাও কি না!’’ এরপ...