নবীগনের পেশা!
নবীগনের পেশা!
-
আদম আ. ছিলেন কৃষক। জমিতে চাষ করতেন। ফসল বুনতেন।
ইদরীস আ. ছিলেন দর্জি। পোষাক সেলাই করতেন।
নূহ আ. ছিলেন কাঠমিস্ত্রি। জাহাজ বানিয়েছেন।
ইবরাহীম আ. ছিলেন রাজমিস্ত্রি। কা‘বাঘর বানিয়েছেন।
ইলয়াস আ. ছিলেন তাঁতী। সুতো-কাপড় বুনতেন।
দাউদ আ. ছিলেন কামার। লৌহবর্ম বানাতেন।
মুসা আ. ছিলেন রাখাল। শ্বশুরবাড়ির মেষ চরাতেন।
ঈসা আ. ছিলেন ডাক্তার। দুরারোগ্য ব্যাধির চিকিৎসা করতেন।
মুহাম্মাদ সা. ছিলেন রাখাল। মক্কায় মেষ চরাতেন।
কোনও পেশাই ফেলনা নয়।
সব হালাল পেশাই সম্মানের।
আয়-উপার্জনের জন্য কায়িক শ্রমের পেশাকে ছোট করে দেখা গুনাহ। মানুষকে পেশা দিয়ে মাপাও গুনাহ।
Comments
Post a Comment